আল্লু অর্জুন বিপাকে ‘পুষ্পা ২’  ছবি  নিয়ে!

আল্লু অর্জুন, ছবি: সংগৃহীত

‘পুষ্পা-১’ সাফল্যের পাশাপাশি লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের পারিশ্রমিকও। প্রথম পর্বের চেয়ে এবার ‘পুষ্পা-২’ ছবিতে নাকি ছয়গুণ বেশি পারিশ্রমিক নিয়েছেন এ অভিনেতা।

আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ছবি ‘পুষ্পা-২’ মুক্তি পাচ্ছে আগামী ৫ ডিসেম্বর ।তার কোটি কোটি ভক্ত-অনুরাগীরা এ ছবি দেখার অপেক্ষায় রয়েছেন। তবে শঙ্কা দেখা দিয়েছে ছবিটি মুক্তির আগেই। সেন্সর বোর্ড আপত্তি জানিয়েছে বেশ কিছু জায়গায়। নির্মাতাকে মুক্তির দোরগড়ায় এসে যেসব বদল করতে বলা হয়েছে , তাতে ছবির মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। 

ছবি 'পুষ্পা-২' মুক্তির তারিখ গত দুই বছরে বারবার পিছিয়েছে। বক্স অফিসসূত্রে জানা গেছে, এ ছবির নির্মাণে ৪০০ থেকে ৫০০ কোটি টাকা খরচ হয়েছে। মুক্তির আগেই খরচের চেয়ে বেশি উপার্জন করে ফেলেছে‘পুষ্পা-২’। এমনটিই গুঞ্জন উঠেছে ইন্ডাস্ট্রিতে। ‘পুষ্পা-২’ তেলেগু ভাষা ছাড়াও তামিল, কেরালা, মালয়ালাম, হিন্দি—এমনকি বাংলাতেও মুক্তি পাচ্ছে।

এদিকে সেন্সর বোর্ড বৃহস্পতিবারই ছবিকে ইউ/এ প্রশংসাপত্র দিয়েছে। ৩ ঘণ্টা ২২ মিনিট ছবির সময়সীমা। যার কারনে এ ছবি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে দীর্ঘতম ছবিগুলোর একটি হতে চলেছে। যদিও ছবিতে বেশ কিছু দৃশ্যে কাঁচি চালানোর নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। যার মধ্যে অন্যতম তিনটি জায়গায় 'ছাপার অযোগ্য' কিছু শব্দ ব্যবহার করা হয়েছে। এ ছাড়া দক্ষিণ ভারতে পূজিত দেবতা ভেঙ্কটেশ্বরের নাম বদলে কেবল 'ঈশ্বর' রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এবং আল্লুর একটি দৃশ্য বদল করার প্রস্তাব দেওয়া হয়েছে। আর একটি অ্যাকশন দৃশ্যে আল্লু যেখানে শত্রুপক্ষের পা উপড়ে নিয়ে হাওয়ায় উড়িয়ে দিচ্ছেন, সেটিতেও বদল আনতে বলা হয়েছে।