স্নাতকোত্তর পাসেই বেসরকারি ব্যাংকে চাকরি, বয়স সর্বনিম্ন ২৪ বছর।

ছবি ক্যানভা  দিয়ে তৈরি করা

সিটি ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ব্রাঞ্চ অপারেশনস ম্যানেজার পদে কর্মকর্তা নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ব্রাঞ্চ অপারেশনস ম্যানেজার (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টু ম্যানেজার)

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো ব্যাংকে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ব্রাঞ্চ অপারেশনে দক্ষতা থাকতে হবে।

বয়স: সর্বনিম্ন ২৪ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন: আলোচনা সাপেক্ষে।