ঋতুপর্ণা বাদ! ফেরদৌসের বন্ধু তাই।
ঋতুপর্ণা সেনগুপ্ত ও শ্রীলেখা মিত্র,
ঋতুপর্ণার সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেও চূড়ান্ত কথাবার্তা হয়েছিল। পরিচালক রাশিদ পলাশ জানিয়েছিলেন, জুলাইয়ে তাঁর পরিচালনায় তৈরি ‘তরী’ সিনেমার ভারতের ঋতুপর্ণা সেনগুপ্ত একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। পাল্টে গেছে সিদ্ধান্ত কয়েক মাসের ব্যবধানেই। সোমবার সকালে প্রথম আলোকে ‘তরী’ সিনেমার পরিচালক রাশিদ পলাশ জানালেন, ঋতুপর্ণা নন, ওই চরিত্রে অভিনয়ের জন্য শ্রীলেখা মিত্রের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। আগামী বছরের জানুয়ারিতে ঢাকায় আসবেন। তারপর শুটিংয়ে অংশ নেবেন।
ঋতুপর্ণাকে বাদ দেওয়ার কারণ কী, জানতে চাইলে পরিচালক রাশিদ পলাশ বলেন, দেশের চিত্র অনেকটাই পাল্টে গেছে ‘ছাত্র–জনতার অভ্যুত্থানের পর। এই মুহূর্তে ঋতুপর্ণাকে নিয়ে আমাদের প্রযোজনা–প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা কাজ করতে চাইছেন না। আমাদের শুটিং লোকেশন যেখানে, সেখানে তাঁর যথাযথ নিরাপত্তা দেওয়া সম্ভব না। এটাই মূল কারণ।


0 Comments