আবেদন করুন এখনই। যুব উন্নয়ন অধিদপ্তরে বিশাল নিয়োগ, পদ ১২০।

প্রতীকী ছবি:

আগামী সোমবার যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে। এই অধিদপ্তরে ৯ ক্যাটাগরির পদে ১৩ থেকে ১৮তম গ্রেডে ১২০ জনকে অস্থায়ীভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।



১. পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। সাঁটলিপিতে বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)



৩. পদের নাম: জুনিয়র প্রশিক্ষক (পোশাক)

পদসংখ্যা: ৮

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। পোশাক তৈরি ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত এবং পোশাক তৈরি ট্রেডে প্রশিক্ষণ প্রদানে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৪. পদের নাম: জুনিয়র ডেমোনেস্ট্রেটর (ব্লক ও বাটিক)

পদসংখ্যা: ২

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। পোশাক তৈরি ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত এবং পোশাক তৈরি ট্রেডে প্রশিক্ষণ প্রদানে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৫. পদের নাম: প্রদর্শক

পদসংখ্যা: ১৯

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। যুব উন্নয়ন অধিদপ্তরের যেকোনো যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে পবাদিপশু ও হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ ও কৃষিবিষয়ক দুই মাস ১৫ দিন মেয়াদি কোর্সে ‘ক’ গ্রেডে উত্তীর্ণ।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)