মেহজাবীনের শাড়িটির দাম কত ?
এই মুহূর্তে আলোচনায় আছে মেহজাবীন চৌধুরীর পরা লাল শাড়িটি। সৌদি আরবের জেদ্দায় চলমান চতুর্থ রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লালগাচিলায় এই শাড়ি পরে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী। ‘সাবা’ সিনেমা নিয়ে সেখানে আমন্ত্রিত অতিথি তিনি। ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক বিস্তারিত।
বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার সাফিয়া সাথী প্রায় দুই মাস আগে শাড়িটি লাল রঙে ডাই করেন। মেহজাবীন চৌধুরী তখন তাঁর দ্বিতীয় চলচ্চিত্র ‘প্রিয় মালতী’ নিয়ে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছিলেন। সাফিয়া সাথীর সঙ্গে সেখান থেকেই যোগাযোগ করেন।
শাড়িটির দাম ২৫ হাজার ৯০০ টাকা! ছবি: মেহজাবীনের ইনস্টাগ্রাম থেকে নেওয়া
মেহজাবীন চৌধুরী জানান, তিনি রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেশি কাপড়ে তৈরি করা একটা লাল শাড়ি পরতে চান এবং সাফিয়া বলেন, ‘মেহজাবীন শাড়ি স্বাভাবিকভাবেই পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, গাউন বা ধুতির ধাঁচে নয়।’
ইতিমধ্যে তিনি শাড়িটি নিয়ে শতাধিক বার্তা পেয়েছেন সাফিয়া। প্রশংসা করেছেন অনেকেই, কেউ কেউ চেয়েছেন ২৫ হাজার ৯০০ টাকা দামের শাড়িটি সংগ্রহ করতে।
মরোক্কান মোটিফ মসলিন কাপড়ের ওপর ফুটিয়ে তুলেছেন সাফিয়া সাথী। তিনি প্রথমে থ্রেডওয়ার্ক করে তারপর জারদৌসি চুমকি আর বিডসের কাজ করিয়েছেন। শাড়িটি তৈরি করতে প্রায় ২ মাস সময় লেগেছে।
সাফিয়া সাথী শাড়ির সঙ্গে ব্লাউজও বানিয়েছেন। মেহজাবীনের পছন্দকে প্রাধান্য দিয়েছেন এ ক্ষেত্রেও। কপালের মাঝখানে ছোট্ট একটা টিপ, লাল লিপস্টিক, কানে পাথরের টপ, হালকা মেকআপ আর হাতে ছিল রুপালি ক্লাচ।



0 Comments