‘বার্বি’ তারকা নিজের ইচ্ছাতেই পুরোপুরি নগ্ন হয়েছিলেন!

'মার্গো রবি' দ্য উলফ অব দ্য ওয়াল স্ট্রিট সিনেমা থেকে।

মার্টিন স্করসেজির বহুল প্রশংসিত সিনেমা ‘দ্য উলফ অব দ্য ওয়াল স্ট্রিট’। এ সিনেমার 'মার্গো রবি' একটি দৃশ্যে সম্পূর্ণ নগ্ন হয়ে পর্দায় হাজির হয়েছিলেন। এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ান অভিনেত্রী সম্প্রতি চলচ্চিত্রবিষয়ক মার্কিন সাময়িকী ভ্যারাইটির সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন।

এ ছবিটি মু্ক্তির পর মার্গো রবির মতো প্রথম সারির একজন অভিনেত্রীর নগ্ন দৃশ্য নিয়ে বিস্তার আলোচনা হয়েছে। রবি জানিয়েছেন, গল্পের প্রয়োজনেই পুরোপুরি নগ্ন হয়েছিলেন তিনি।


পুরোপুরি নগ্ন হওয়ার আইডিয়া পরিচালক স্করসেজির নয়! মার্গো রবি বলেন, আমাকে একটা তোয়ালে জড়িয়ে নিতে বলেছিলেন ‘স্করসেজি'।

'মার্গো রবি'নিজের কাঁধেই পুরো দায়িত্ব নিয়েছিলেন। চিত্রনাট্যে ছিল দৃশ্যটির শেষে লিওনার্দো ডি ক্যাপ্রিও তাঁকে চুম্বন করবেন। তবে 'মার্গো রবি' ঠিক করেন, তিনি ডিক্যাপ্রিওকে চড় মারবেন।


মার্গো রবির ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ‘দ্য উলফ অব দ্য ওয়াল স্ট্রিট’ সিনেমাটি দিয়েই। এরপরই তাঁকে দেখা যায় ‘সুইসাইড স্কোয়াড’, ‘ম্যারি কুইন অব স্কটস’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’, ‘বার্বি’র মতো সিনেমায়।