প্রধান উপদেষ্টা ড.  ইউনূসের সঙ্গে  বৈঠক চলছে রাজনৈতিক দলগুলোর।


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস. ফাইল ছবি


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ''আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক এ জেড এম জাহিদ'' এ বৈঠকে অংশ নেন।


জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারসহ চার সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নিয়েছে।

এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ ও মহাসচিব রেদোয়ান আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান, বাংলাদেশ খেলাফত মজলিশের মামুনুল হক, খেলাফত মজলিশের আবদুল বাসিত আজাদ ও জাহাঙ্গীর হোসেন  বৈঠকে অংশ নিয়েছেন।


জাতীয় ঐক্যের লক্ষ্যে ছাত্র নেতা, রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। গতকাল মঙ্গলবার জাতীয় ঐক্যের উদ্যোগের কথা জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। গতকাল সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বৈঠক হয়। আজ হচ্ছে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক।


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস. ফাইল ছবি


প্রধান উপদেষ্টা আগামীকাল ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন।