মেসিই হলেন লিগসেরা! পুরো মৌসুম না খেলেই।
পরিবারের সাথে মেসি। ছবি : সংগৃহীত
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি মেজর লিগ সকার (এমএলএস)-এর ২০২৪ মৌসুমের ল্যান্ডন ডোনোভান এমভিপি পুরস্কার জিতে নিলেন।৬ ডিসেম্বর এই পুরস্কার ঘোষণা করা হয়। মেসি এই সম্মান অর্জন করেন ২০ গোল এবং ১৫টি অ্যাসিস্টের অসাধারণ পারফরম্যান্সের জন্য। তিনি পেছনে ফেলেছেন, পোর্টল্যান্ড টিম্বার্সের এভান্ডার, ডি.সি. ইউনাইটেডের ক্রিশ্চিয়ান বেন্টেক, কলম্বাস ক্রুর কুচো হার্নান্দেজ এবং নিজের ক্লাব ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজকে।
৩৭ বছর বয়সী মেসি মৌসুমে মাত্র ১৯টি ম্যাচ খেলেই ২০টি গোল করেন এবং ১৫টি অ্যাসিস্ট দেন। এমএলএস ইতিহাসে এটি তৃতীয়বারের মতো কোনো খেলোয়াড় ২০ গোল এবং ১৫ অ্যাসিস্টের রেকর্ড গড়লেন। এর আগে ২০১৯ সালে এলএএফসি-র কার্লোস ভেলা এবং ২০১৫ সালে টরন্টো এফসি-র সেবাস্তিয়ান জিওভিনকো এই কীর্তি করেছিলেন।
.png)
0 Comments