ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘বিগত ১৫/১৬ বছর বিচারপ্রক্রিয়ায় আমাদের বিচারবোধ এবং ন্যায়বিচারের মূল্যবোধকে বিনষ্ট এবং বিকৃত হয়েছে। বিচারের বদলে নিপীড়ন, সততার বদলে শঠতা, আশ্রয়ের বদলে নির্যাতন, অধিকারের বদলে বঞ্চনাকে স্বাভাবিক ব্যাপারে পরিণত করা হয়েছিল। কিন্তু এ রকম সমাজ–রাষ্ট্র আমরা চাই না।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ ‘সুশাসনের জন্য জনসম্পৃক্ত সংস্কার, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা’ শীর্ষক নাগরিক সম্মেলনে প্রধান বিচারপতি এ কথা বলেন। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন এবং ইউএনডিপি সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ।
আওয়ামী লীগের শাসনামলে আনুগত্য ছাড়া মেধার মূল্যায়ন হয়নি উল্লেখ করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো, এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘একটি শব্দ ব্যবহার করি, ক্লিপ্টোক্রেসি। অর্থাৎ কীভাবে চামচা পুঁজিবাদ চোরতন্ত্রে পৌঁছেছে। কিন্তু সবচেয়ে বড় যে ক্ষতিটা সেই সময়কালে আমাদের করেছে, সেটা হলো আনুগত্য ছাড়া মেধা এবং প্রতিভার স্বীকৃতি ছিল না। একমাত্র চাটুকার এবং অনুগত ব্যক্তিরা রাষ্ট্র, সরকার, সমাজের বিভিন্ন পদ, পেশাজীবীদের সংস্থা দখল করে রাখত। মেধা ও তাদের বিদ্যার কোনো স্বীকৃতি ছিল না। একটি জাতিকে পেছনে আটকে রাখার মতো, এর চেয়ে বড় অপরাধ আর হতে পারে না।’
.png)
0 Comments